লক্ষ্য ও উদ্দেশ্যঃ
ফেনী জেলার সর্ব দক্ষিনে অবস্থিত সোনাগাজী উপজেলার একটি স্বানামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি সামাজিক ও ধর্মীয় অনুশাসনের প্রতি যথেষ্ট সচেতন। সঠিক শিক্ষা, সৃজনশীলতা, জ্ঞান ও দেশপ্রেমের প্রতি আগ্রহী করে তোলার মাধ্যমে পাঠদান দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য হলো অজপাড়া গ্রামের ঝড়ে পড়া প্রতিটি ছেলে মেয়ের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। উক্ত গ্রামের বসবাসকারী অধিকাংশ পরিবার হলো কৃষক, দিনমজুর,জেলে ও নিম্নবৃত্ত। তাদের পক্ষে শহরে গিয়ে পড়ালেখা করানো সম্ভব নয়, সেই কথা মাথায় রেখে উক্ত প্রতিষ্ঠানে শিক্ষা পদ্ধতিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া।
নীতি নৈতিকতার আলোকে শিশু,কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের দৈহিক ও মানসিক শিক্ষাদানই আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।