• Call Us01754211110
  • Login


অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমিত্তে  সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে  অত্র এলাকার কিছু শিক্ষানুরাগী, সমাজসেবক, মানবহিতৈষী ব্যক্তির উদ্যোগে ফেনী জেলার  সোনাগাজী উপজেলায়  ২০০০ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন ‘দক্ষিণ পূর্ব চর চান্দিয়া বহদ্দারহাট জুনিয়র হাইস্কুল নামে  এই প্রতিষ্ঠানটি । দীর্ঘ ১২ বছর পর যখন বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় ,তখন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি জনাব প্রকৌশলী আমিনুর রশীদ চৌধুরী (মাসুদ) এই প্রতিষ্ঠানটি ২০১২ সালে পরিচালনার দায়িত্বভার গ্রহন করে বিদ্যালয়টি তার মরহুম পিতা ও মাতার নামানুসারে  আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয় নামে নামকরন করেন এবং পুনঃ প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি প্রাথমিক অবস্থায় ০৪ কক্ষ বিশিষ্ট টিনসেড ঘর ও ০৫ জন শিক্ষক ও অল্প কিছু ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা জনাব প্রকৌশলী আমিনুর রশীদ চৌধুরী (মাসুদ) এর অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে একটি ০৩ তলা বিশিষ্ট ভবন স্থাপন করেন।  বর্তমানে ০৪ তলা বিশিষ্ট একটি নতুর একাডেমিক ভবনের কাজ চলমান রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে চাহিদা অনুযায়ী বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩০০ জন ছা্ত্রছাত্রীকে পাঠদান দেওয়া হয়। এই বিদ্যালয় হতে ২০১৯ সাল থেকে  এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে।